News Flash

  • Home
  • দিনের খবর
  • অর্জুনের জেডপ্লাস নিরাপত্তার মামলা নিল হাইকোর্ট, আগামীকাল শুনানি
Image

অর্জুনের জেডপ্লাস নিরাপত্তার মামলা নিল হাইকোর্ট, আগামীকাল শুনানি

কলকাতা, ৭ জুলাই ( হি.স.) : বুধবার সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সাংসদ অর্জুন সিংয়ের জেডপ্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বয়ং অর্জুন সিং। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন জানিয়েছেন সাংসদ। শম্পা ভট্টাচার্যের এজলাসে খারিজ হয়ে যাওয়ার পর বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে আবেদন করলেন অর্জুন সিং-এর। জেডপ্লাস নিরাপত্তা মামলার আবেদন গ্রহণ করলেন বিচারপতি। অর্জুনের আইনজীবী সপ্তাংসু বাসুর দাবি, কোনও নোটিস ছাড়া অর্জুন সিং-এর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত, বিজেপি’র সাংসদ হওয়ার পরেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অর্জুন সিং। কিন্তু ২০২১ সালের শেষের দিকে নিরাপত্তা বাড়ানো হয়। জেড ক্যাটেগরিতে নিয়ে আসা হয় অর্জুনকে। একাধিক কমান্ডো তাঁকে সব সময়ে ঘিরে রাখত। কিন্তু এই মুহূর্তে তৃণমূলে যোগ দিয়েছেন সাংসদ। যদিও তার পরেও সাংসদকে সব সময়ই ঘিরে রেখেছিল কেন্দ্রের বাহিনী। আর এই বাহিনী থাকা নিয়ে একটা জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। এতদিন অর্জুনের নিরাপত্তা প্রত্যাহার করছে না কেন্দ্র। বাড়ি এবং তাঁর নিরাপত্তায় জেড ক্যাটেগরির নিরাপত্তাই বহাল রেখেছিল কেন্দ্র। অবশেষে বুধবার জেড নিরাপত্তা তুলে নেওয়া হয়।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top