News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটের কচ্ছে পাকড়াও ৪ পাক মৎস্যজীবী, ১০টি নৌকা বাজেয়াপ্ত করল বিএসএফ
Image

গুজরাটের কচ্ছে পাকড়াও ৪ পাক মৎস্যজীবী, ১০টি নৌকা বাজেয়াপ্ত করল বিএসএফ

কচ্ছ, ৭ জুলাই (হি.স.): গুজরাটের কচ্ছ জেলার খাঁড়ি থেকে ৪ জন পাকিস্তানি মৎস্যজীবীকে পাকড়াও করল সীমান্ত রক্ষী বাহিনী। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১০টি পাকিস্তানি নৌকা। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফ ভূজের একটি বিশেষ টিম ৪ পাকিস্তানী মৎস্যজীবীকে পাকড়াও করেছে এবং ১০টি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করেছে।

বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চলাকালীন গুজরাটের কচ্ছ জেলায়, ভারত-পাকিস্তান জলসীমায় হারামি নাল্লার কাছে পাকড়াও করা হয় ওই ৪ পাকিস্তানী মৎস্যজীবীকে। ওই পাক মৎস্যজীবীরা ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল, তাই পাকড়াও করা হয়েছে। উদ্ধার হওয়া নৌকাগুলি থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে বিএসএফ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top