News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার সংক্রমনে আরও বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭
Image

ত্রিপুরায় করোনার সংক্রমনে আরও বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭

আগরতলা, ৬ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমলেও, প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় একলাফে ৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ৩০। কারণ, গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ হয়েছেন। আবারও পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ বেশি বলেই প্রমাণ মিলছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৮৫ জনকে নিয়ে মোট ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৩০ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯১৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৬ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৫ জন এবং সিপাহিজলা জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। করোনার প্রকোপে মারাত্মক উর্দ্ধ গতি নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। অবশ্য, ত্রিপুরা সরকার এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে দাবি করছে। এখনই, কোন নয়া পদক্ষেপ নেওয়া হবে না বলে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top