News Flash

  • Home
  • বাণিজ্য
  • ফের মহার্ঘ গার্হস্থ্য রান্নার গ্যাস, বিগত দু’মাসে দাম বাড়ল ১০৩ টাকা
Image

ফের মহার্ঘ গার্হস্থ্য রান্নার গ্যাস, বিগত দু’মাসে দাম বাড়ল ১০৩ টাকা

কলকাতা ও নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): সাধারণ মধ্যবিত্তের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠল! আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। বুধবার কলকাতায় ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১,০৭৯ টাকা। এর আগে গত ১৯ মে, ৩.৫০ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের দাম ১,০২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল রান্নার গ্যাসের দাম দাম।

দাম বাড়ার ফলে কলকাতায় এই মুহূর্তে ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১,০৭৯ টাকা। পাঁচ কেজির সিলিন্ডারের দাম ৩৯৬ টাকা। এই নিয়ে গত দু’মাসে ১০৩ টাকা বাড়ল গার্হ্যস্থ রান্নার গ্যাসের দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ টাকা কমে হয়েছে ২ হাজার ১৩২ টাকা।

এ দিন গোটা দেশে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বেড়েছে। সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়ে দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডারের বর্ধিত দাম হল ১,০৫৩ টাকা, আগে এই দাম ছিল ১,০০৩ টাকা। দিল্লিতে ৫ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ১৮ টাকা, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৮.৫০ টাকা।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top