News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:প্রধানমন্ত্রীর মোদীর কপ্টার লক্ষ্য করে গ্যাসবেলুনের ঝাঁক ওড়াল কংগ্রেস, বিজয়ওয়াড়ায় গ্রেফতার তিন
Image

Arrest:প্রধানমন্ত্রীর মোদীর কপ্টার লক্ষ্য করে গ্যাসবেলুনের ঝাঁক ওড়াল কংগ্রেস, বিজয়ওয়াড়ায় গ্রেফতার তিন

বিজয়ওয়াড়া, ৪ জুলাই ( হি. স.) : ফের বিঘ্নিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা। পঞ্জাবেরসড়কপথের পর এবার বিজয়ওয়াড়ায় আকাশপথে। ফের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ ধরা পড়ল বিজয়ওয়াড়ায়। সোমবার দুপুরে বিজয়ওয়াড়া বিমানবন্দরে আসার পথে তাঁর চপারের কাছে উড়ল একঝাঁক গ্যাস বেলুন। নিরাপত্তার প্রোটোকল ভেঙে কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্তে করে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে প্রধানমন্ত্রীর চপার রওনা দেওয়ার সময় কয়েকজন কংগ্রেস কর্মী কালো গ্যাস বেলুন হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। চপার ওড়ার পরই সেই গ্যাস বেলুন উড়িয়ে দেন তাঁরা। সেগুলি চপারের কাছাকাছি চলে আসে। এই ঘটনায় তিন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

নিরাপত্তার নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর চপার আকাশের যে অংশে ওড়ে সেই অংশে অন্য বিমানের আনাগোনা বন্ধ রাখা হয়। এমনকী, ঘুড়ি ওড়ানো পর্যন্ত বন্ধ থাকে। এদিন কীভাবে গ্যাস বেলুন হাতে বিক্ষোভ দেখাতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বড়সড় গলদ ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যা অত্যন্ত উদ্বেগজনক।

উল্লেখ্য, রবিবার তেলেঙ্গনায় বিজেপির কর্মসমিতি যোগ দেওয়ার পর জনসভা সারেন প্রধানমন্ত্রী। অন্ধ্রপ্রদেশ সফরও ছিল তাঁর। এদিন নিজস্ব কপ্টারে চেপে বিজয়ওয়াড়া বিমানবন্দর যাচ্ছিলেন। তখনই এই ঘটনা ঘটে।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top