News Flash

  • Home
  • দিনের খবর
  • Shiv Sena:প্রাক্তন সাংসদ শিবাজিরাও আদলরাও পাটিলকে বহিষ্কার করল শিবসেনা
Image

Shiv Sena:প্রাক্তন সাংসদ শিবাজিরাও আদলরাও পাটিলকে বহিষ্কার করল শিবসেনা

মুম্বই, ৩ জুলাই ( হি. স.) : দলের নেতা তথা শিরুরের প্রাক্তন সাংসদ শিবাজিরাও আদলরাও পাটিলকে দল থেকে বহিষ্কার করল শিবসেনা। শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে পাটিলকে দলবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ এনে এই পদক্ষেপ নিয়েছেন।

পোস্টার-ব্যানার লাগিয়ে শিবাজি আদলরাও পাটিল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একনাথ শিন্দেকে অভিনন্দন জানিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় একনাথকে হিন্দুত্বের প্রহরী বলা হয়। শিবসেনার কেন্দ্রীয় কার্যালয় পাতিলের বহিষ্কারের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে।
শিবাজিরাও আদলরাও পাটিল পুনে জেলায় শিবসেনার বিস্তারে মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি শিরুর থেকে ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে শিবসেনার টিকিটে লোকসভা নির্বাচনে জয়ী হন। পার্লামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য তিনি সংসদীয় রত্ন পুরস্কারও পেয়েছেন।

Releated Posts

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top