News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah:মহারাষ্ট্রে ব্যবসায়ী খুনেও এনআইএ তদন্তের নির্দেশ অমিত শাহের
Image

Amit Shah:মহারাষ্ট্রে ব্যবসায়ী খুনেও এনআইএ তদন্তের নির্দেশ অমিত শাহের

নয়াদিল্লি, ২ জুলাই ( হি. স.) : অমরাবতীর ওষুধ ব্যবসায়ী উমেশ প্রহ্লাদ কোলহের খুনের তদন্তভার দেওয়া হল এনআইএ-কে৷ শনিবার টুইট করে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দু’সপ্তাহ আগের ওই খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পুলিশ হেফাজতে থাকার মেয়াদ বাড়িয়ে ৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।

গত ২১ জুন রাতে ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খুন হন উমেশ। তাঁকে ছুরি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। খুনের কিছুদিন আগে উমেশ বিজেপি থেকে সাসপেন্ড হওয়া নেত্রী নূপুর শর্মার সমর্থনে ফেসবুক পোস্ট করেছিলেন। পুলিশের অনুমান, নূপুর শর্মার বক্তব্যের সমর্থনে উমেশ ফেসবুক পোস্ট করায় তাঁকে খুন করা হয়েছে। উমেশের পরিবারেরও এমনটাই অভিযোগ। উমেশের ছেলে সংকেতের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে দুজনকে গ্রেফতার করে। ধৃতরা হল মুদস্সর আহমেদ এবং শাহরুখ পাঠান। তাদের জেরা করে ঘটনার পিছনে আরও চারজনের জড়িত থাকার কথা জানতে পেরেছে সিটি কোতয়ালি থানার পুলিস। তাদের মধ্যে আব্দুল তৌফিক, শোয়েব খান এবং আতিব রশিদ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শামিম আহমেদ বলে আর এক যুবক পলাতক।

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top