News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পেশ রাজন সালভির, ৩ জুলাই ভোটগ্রহণ
Image

মহারাষ্ট্রের অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পেশ রাজন সালভির, ৩ জুলাই ভোটগ্রহণ

মুম্বই, ২ জুলাই (হি.স.): মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পত্র পেশ করলেন শিবসেনার বিধায়ক রাজন সালভি। শনিবার দুপুর বারোটার আগেই অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পেশ করেছেন রাজন সালভি, বিজেপি বিধায়ক রাহুল নারওয়েকারের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে। মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদের জন্য শুক্রবার সকালেই রাজন সালভিকে প্রার্থী করেছে মহা বিকাশ আঘাড়ি।

মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম সময় ছিল শনিবার দুপুর বারোটা অবধি। তার আগেই শিবসেনার বিধায়ক রাজন সালভি মনোনয়ন পত্র পেশ করেছেন। রবিবার ও সোমবার-এই দু”দিন মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। এই অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার, স্পিকার নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে রবিবার, ৩ জুলাই।

Releated Posts

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

২৫ দিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ অন্ধ্রের সাত মৎস্যজীবী

অমরাবতী, ২৮ আগস্ট (আইএএনএস): সমুদ্রে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর নিরাপদে বাড়ি ফিরলেন অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী। শুক্রবার আধিকারিকরা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top