News Flash

  • Home
  • দিনের খবর
  • ৬ মাসের মধ্যে তৃতীয়বার, হায়দরাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন না কেসিআর
Image

৬ মাসের মধ্যে তৃতীয়বার, হায়দরাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন না কেসিআর

হায়দরাবাদ, ২ জুলাই (হি.স.): বিগত ৬ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার, হায়দরাবাদ বিমানবন্দরে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাবেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হায়দরাবাদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন তেলেঙ্গানার মাত্র একজন মন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরিবর্তে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন কেসিআর।

সূত্রের খবর, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবতরণের মাত্র কয়েক ঘণ্টা আগেই বেগমপেট বিমানবন্দরে বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী যশবন্ত সিনহাকে স্বাগত জানাবেন। শুধুমাত্র একজন টিআরএস মন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, যখন মুখ্যমন্ত্রী-সহ সমস্ত মন্ত্রী যশবন্ত সিনহাকে স্বাগত জানাবেন। বিগত ৬ মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার এমনটা করতে চলেছেন কেসিআর।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top