News Flash

  • Home
  • দিনের খবর
  • Congress:দেশের কাছে নূপুর শর্মার ক্ষমা চাওয়া উচিত, দাবি কংগ্রেস-র
Image

Congress:দেশের কাছে নূপুর শর্মার ক্ষমা চাওয়া উচিত, দাবি কংগ্রেস-র

নয়াদিল্লি, ১ জুলাই ( হি. স.) : বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপিকে আত্মদর্শন করা দরকার। সেই সঙ্গে নূপুর শর্মাকে তাঁর বক্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিবৃতি জারি করে বলেন, নূপুর শর্মার বক্তব্য লজ্জাজনক। তাঁর বক্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। এমনকি সুপ্রিম কোর্টও শর্মাকে ক্ষমা চাইতে বলেছে।

কংগ্রেস নেতা আরও বলেন, সুপ্রিম কোর্টের মতে উদয়পুরের ঘটনাও এক ক্ষোভের ফল। আদালত বলেছে, বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্য এই সময়ে দেশে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত শর্মার। আদালত আরও বলেছে, শর্মার বক্তব্যে দেশের পরিবেশ নষ্ট হয়েছে। এ জন্য তার টিভিতে গিয়ে ক্ষমা চাওয়া উচিত।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top