News Flash

  • Home
  • প্রধান খবর
  • New Government of Maharashtra: মহারাষ্ট্রের নয়া সরকারকে বিরক্ত করবে না শিবসেনা, কাজ করতে হবে জনগণের জন্য : রাউত
Image

New Government of Maharashtra: মহারাষ্ট্রের নয়া সরকারকে বিরক্ত করবে না শিবসেনা, কাজ করতে হবে জনগণের জন্য : রাউত

মুম্বই, ১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের নতুন সরকারকে ‘বিরক্ত’ করবে না শিবসেনা। আশ্বস্ত করলেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জনগণের জন্য কাজ করতে হবে এই সরকারকে। আক্রমণ করতে অবশ্য ভোলেননি সঞ্জয় রাউত, তিনি বলেছেন, “আমি নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমি তাঁদের স্বাগত জানাই। যখন উদ্ধব ঠাকরে সরকার ক্ষমতায় এসেছিল, তখন প্রথম দিন থেকেই বলে আসছিল তাঁরা সরকারকে বিরক্ত করবে। কিন্তু আমরা তেমনটা করব না। আমরা নতুন সরকারকে বিরক্ত করব না। তবে মানুষের জন্য কাজ করতে হবে এই সরকারকে।”

মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে শিবসেনা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এ প্রসঙ্গে এদিন সঞ্জয় রাউত বলেছেন, “আমি মনে করি না আমাদের সংগঠন একটুও দুর্বল হয়েছে…কেউ বিচলিত নয়।” উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ। তার পরই উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন দেবেন্দ্র ফড়ণবীশ।

Releated Posts

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top