News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪টি দেহ উদ্ধারের পর মণিপুরে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৪, খোঁজ নেই কমপক্ষে ৬০ জনের
Image

৪টি দেহ উদ্ধারের পর মণিপুরে ভূমিধসে মৃত্যু বেড়ে ১৪, খোঁজ নেই কমপক্ষে ৬০ জনের

ইম্ফল, ১ জুলাই (হি.স.): মণিপুরের ননে জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৪। শুক্রবার উদ্ধার হয়েছে আরও চারটি দেহ। কমপক্ষে ৬০ জন এখনও নিখোঁজ, তাঁদের খোঁজে চলছে উদ্ধারকাজ। বুধবার মধ্যরাতে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ধস নামে। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়। সেনা ও রেল কর্তৃপক্ষের সঙ্গে উদ্ধারকাজ চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার সকালে এসডিআরএফ জানিয়েছেন টুপুলে উদ্ধারকাজ চালানোর সময় শুক্রবার আরও চারটি দেহ উদ্ধার হয়েছে।

আহতদের ননে সেনা মেডিক্যাল ইউনিটে চিকিৎসা চলছে। খারাপ আবহাওয়া ও নতুন করে ধসের জেরে বারবার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬০ জন। কয়েকজন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মীদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল।

Releated Posts

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর পরিবারকে ‘বাবরি মসজিদের মতো ধ্বংস’ করার মন্তব্য, কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরিবারকে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা…

ByByNews Desk Jul 29, 2026

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026
Scroll to Top