News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested:লেক চৌমুহনী বাজারে দুই নেশা কারবারি আটক, উদ্ধার দেড়শ কৌটা ব্রাউন সুগার
Image

Arrested:লেক চৌমুহনী বাজারে দুই নেশা কারবারি আটক, উদ্ধার দেড়শ কৌটা ব্রাউন সুগার

আগরতলা, ৩০ জুন : লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা আজ দুই নেশা কারবারিকে আটক করেছে। বাজারের ব্যবসায়ীরা তাদের হাতে নাতে আটক করে পুলিশকে খবর দিয়েছে। ধৃত দুই নেশা কারবারীর নাম আকাশ দত্ত ও অর্জুন সরকার। তাদের কাছ থেকে দেড়শ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। 

লেক চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই এলাকার পরিবেশ নষ্ট করছে এই নেশা কারবারিরা। ধৃত দুই যুবক জানিয়েছে, তাদের দলের মূল মাস্টারমাইন্ডের নাম সুমিত দাস। তার বাড়ি রাধানগর এলাকায়। এছাড়াও সমীর দাস নামে অপর একজন জড়িত আছে এই নেশা কারবারে। তারা এই এলাকায় প্রায়শই নেশা সামগ্রী বিক্রি করেন।

এদিকে বাজারের ব্যবসায়ীরা দাবি করেছেন অবিলম্বে পুলিশ যেন তাদের প্রত্যেককে আটক করে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। ধৃত দুই যুবককে পুলিশ থানায় নিয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে পরবর্তীতে এই চক্রে জড়িত অন্যান্যদেরও আটক করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top