News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো দুই
Image

ত্রিপুরায় বাড়ছে করোনার সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো দুই

আগরতলা, ৩০ জুন(হি. স.) : সারা দেশের সাথে ত্রিপুরায় করোনার সংক্রমণ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো দুই জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সারা দেশে করোনার প্রকোপের উর্দ্ধমুখী প্রবণতার মধ্যে ত্রিপুরায়ও সংক্রমণের খবর কিছুটা চিন্তায় ফেলেছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ৭।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৪৪ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৬৭ জনকে নিয়ে মোট ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে,  রেপিড অ্যান্টিজেনে দুই জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে দৈনিক সংক্রমণের হার বর্তমানে দাঁড়িয়েছে ০.৩৯ শতাংশ।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯০৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৮ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে,  গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলা এবং সিপাহিজলা জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ছয় জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top