News Flash

  • Home
  • ত্রিপুরা
  • MLA Sudip Roy :নির্বাচনোত্তর হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের
Image

MLA Sudip Roy :নির্বাচনোত্তর হিংসায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের

আগরতলা, ২৯ জুন৷৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন-পরবর্তী যেসব হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে তাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন৷ 

রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক রাজনৈতিক কার্যকলাপ সংঘটিত হয়েছে৷ বিশেষ করে বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ এবং অন্যান্য সম্পদ নষ্টের বহু ঘটনা ঘটেছে৷ আক্রমণের ঘটনায় বহু মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ আক্রান্ত ও ক্ষতিগ্রস্তরা অত্যন্ত গরিব অংশের মানুষ৷ তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত আর্থিক সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন৷ 

বিধায়ক শ্রী বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে লেখা চিঠিতে অনুরোধ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার এবং ব্যক্তিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হোক৷ তিনি লেখেছেন, রাজ্য সরকার ইতিপূর্বে সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে৷ এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশনও রয়েছে৷ অবশ্য এসব বিষয়ে সাধারণ মানুষ বিশেষ করে যারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অনেকেই অবগত নন৷ সে কারণেই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি৷ 

তিনি রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সে বিষয়ে রাজ্যের সংবাদমাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top