News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ বিকেল ৫টায় মুম্বইতে ডাকা হয়েছে বিজেপি বিধায়কদের
Image

আজ বিকেল ৫টায় মুম্বইতে ডাকা হয়েছে বিজেপি বিধায়কদের

মুম্বই, ২৯ জুন ( হি. স.) : দলীয় সমস্ত বিধায়ককে বুধবার সন্ধ্যার মধ্যে মুম্বাই পৌঁছানোর নির্দেশ দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশনের জন্য বুধবার বিকেলে দেবেন্দ্র ফড়নভিসের বাসভবনে বিজেপি নেতাদের বৈঠক করার কথা রয়েছে। দেবেন্দ্র ফড়নবিস, চন্দ্রকান্ত পাতিল, সুধীর মুনগান্টিওয়ার, আশিস শেলার এবং গিরিশ মহাজনের মতো নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন।
এই বৈঠকে ফ্লোর টেস্টের জন্য দলের প্রস্তুতি পর্যালোচনা করা হবে। উদ্ধব ঠাকরে সরকার সংখ্যালঘুতে এলে দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হতে পারে।

প্রসঙ্গত, বিরোধী নেতা দেবেন্দ্র ফড়নবিস মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং তাকে একটি বিশেষ অধিবেশন আহ্বান করার আহ্বান জানিয়েছেন। এর পরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top