News Flash

Image

রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক

আমবাসা, ২৯ জুন : ফের রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন গিরিবাসিরা। লংতরাইভ্যালি মহাকুমার শিববাড়ি থেকে চিচিংছড়া যাবার রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায়। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসীরা। কিন্তু কাজের কাজ কোন কিছুই হচ্ছে না বলে অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে ব্লক আধিকারিক থেকে শুরু করে মহকুমা আধিকারিক এবং জেলা আধিকারিকের দ্বারস্থও হয়েছেন তারা। কিন্তু রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করছে না দপ্তর। অসুস্থ রোগী থেকে শুরু করে গর্ভবতী মায়েদের এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। যার ফলে তাদের জীবন সংশয় দেখা দেয়। তাই বাধ্য হয়ে বুধবার ক্ষুব্ধ এলাকাবাসীরা লংতরাইভ্যালি মহকুমার মাছলি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বসেন।

তাঁদের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করে দেওয়া হবে না ততক্ষণ তারা আন্দোলন জারি রাখবেন। এদিকে, রাস্তা অবরোধের ফলে দুদিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে। ভোগান্তির শিকার হতে হয় যানচালক থেকে শুরু করে যাত্রীদেরও।

জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লংতরাইভ্যালি মহকুমা শাসক। মহকুমা শাসক অবরোধকারীদের আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় রাস্তা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক হয় জাতীয় সড়কের যান চলাচল।

Releated Posts

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top