News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় ট্রাক আটকে কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার চালক
Image

তেলিয়ামুড়ায় ট্রাক আটকে কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷  গাঁজা পাচার কান্ডের সাথে জড়িত মূল পাণ্ডাদের খুঁজে কি পাচ্ছে না পুলিশ৷ হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট থেকে ৪৩৪ কেজি শুকনো গাঁজা উদ্ধারের ১২ ঘন্টা যেতে না যেতেই ফের তেলিয়ামুড়া থানার পুলিশ  একটি দূরপাল্লার কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে শুকনো গাঁজা, সেই সঙ্গে আটক গাড়ির চালক৷ ঘটনা সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানার সম্মুখে৷

খবরে প্রকাশ,আগরতলার বাইপাসের দিক থেকে দূরপাল্লার একটি ডব্লিওবি২৩সি০৪৭১ নম্বরের একটি কন্টেনার গাড়ি বহিঃরাজ্যের দিকে যাওয়ার পথে গাড়িটিকে তেলিয়ামুড়া থানার সম্মুখে দাঁড় করিয়ে সন্দেহ বশত তল্লাশি চালিয়ে গাড়িটির এক গোপন চেম্বার থেকে ২১১৯ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ সেই সঙ্গে আটক করা হয় বিহার রাজ্যের গাড়ির চালক মোহাম্মদ শফিক নামের এক যুবককে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া৷ তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকার উপর হবে৷ তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়িটিতে তল্লাশি চালানোর সময় গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি আলাদা আলাদা নম্বরের নাম্বার প্লেট ও বাজেয়াপ্ত করা হয়েছে৷

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top