News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টিতে ভিজে চুন বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড
Image

বৃষ্টিতে ভিজে চুন বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷  বৃষ্টিতে ভিজে চুন বোঝাই গাড়িতে অগ্ণিকাণ্ড৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে দাবি চালকের৷ ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে৷ 

মঙ্গলবার দুপরে উদয়পুর বনদোয়ারস্থিত দুর্গাবাড়ি এলাকায় উদয়পুর- অমরপুর সড়কে একটি বোলেরো গাড়িতে করে চুন এবং ব্লেচিং পাউডার নিয়ে যাওয়ার সময় বৃষ্টির জল পড়তেই ব্লিচিং পাউডার এবং চুনে অগ্নিসংযোগ ঘটে যায়৷ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ জানা গেছে গাড়িটি আগরতলা থেকে চুন এবং বিচিং পাউডার বোঝাই করে উদয়পুর যাচ্ছিল৷ 

এদিকে গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় উদয়পুর -অমরপুর সড়কে বেশ কিছুক্ষণ যাবৎ যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ জানা গেছে গাড়িটি একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে এই সমস্ত সরঞ্জাম নিয়ে যাচ্ছিল৷  চুন এবং ব্লিচিং পাউডার বুঝাই গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top