News Flash

Image

চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল চোর

বিলোনিয়া, ২৮ জুন : চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক চোর। তাকে উত্তম মধ্যম  তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। মঙ্গলবার সাত সকালে ঘটনাটি ঘটেছে বিলোনিয়া সাতমুড়া বাজারের  মানিক লাল সাহার মুদির দোকানে। ২৬ হাজার ১০০ টাকা চুরি করতে গিয়ে দোকানের মালিকের হাতে ধরা পড়ে যান প্রসেনজিত দে নামে এক যুবক। অভিযুক্ত যুবকের বাড়ি বিলোনিয়া থানাধীন মিজিরখিল এলাকায়। 

ঘটনার বিবরণে দোকানের মালিক মানিক লাল সাহা জানিয়েছেন, আজ সকালে দোকান খোলা রেখে জল আনতে যান তিনি। তারপর সুযোগ বুঝে প্রসেনজিৎ দোকানে প্রবেশ করে কেশ বাক্সে রাখা ২৬ হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু, ওই সময় দোকানের মালিককে আসতে দেখে প্রসেনজিত হতভম্ব হয়ে দোকানের মধ্যে থাকা একটি বাক্সে টাকা লুকিয়ে রাখেন। দোকানের মালিক আসতেই  প্রসেনজিৎ জিনিস দিতে বলেন। তার ব্যবহারে সন্দেহ হয় দোকান মালিকের। কোন কিছু বুঝতে না দিয়ে ক্যাশ বাক্স খুলে চক্ষু চড়কগাছ হয়ে তাঁর।

তিনি দেখেন ক্যাশ বাক্সে টাকা নেই। সাথে সাথে নিজের ছেলেকে ডেকে এনে সিসি ক্যামেরা চেক করেন। তখনই সবকিছু সিসি ক্যামেরার ফুটেজে‌ বেরিয়ে আসে। এরপর প্রসেনজিৎ দেকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।  তার উপর চড়াও হন বাজারের অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে। ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top