News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ের কুরলায় ৪-তলা বাড়ি ভেঙে মৃত্যু একজনের; আহত ১১ জন, খোঁজ নেই অনেকের
Image

মুম্বইয়ের কুরলায় ৪-তলা বাড়ি ভেঙে মৃত্যু একজনের; আহত ১১ জন, খোঁজ নেই অনেকের

মুম্বই, ২৮ জুন (হি.স.): মুম্বইয়ের কুরলা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ৪-তলা বাড়ি। বহুতল ভেঙে ভগ্নাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩০ বছর বয়সী এক যুবকের। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে ৮ জনকে, এই ঘটনায় মোট ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সম্ভবত ২০-২৫ জন এখনও ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন। তাঁদের সন্ধানে চলছে উদ্ধারকাজ।

সোমবার মধ্যরাতের দিকে আচমকাই ভেঙে পড়ে কুরলার নায়েক নগর সোসাইটিতে অবস্থিত আবাসিক বহুতলটি। বিল্ডিং ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ। বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, বহুতল ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ৮ জনকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ২০-২৫ জন এখনও ভগ্নাবশেষের নীচে সম্ভবত চাপা পড়ে রয়েছেন। আহতদের ঘাটকোপার ও সিওনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top