News Flash

  • Home
  • বিদেশ
  • জর্ডনের বন্দরে ক্লোরিন গ্যাস লিক করে মৃত ১২, অসুস্থ কমপক্ষে ২৫০ জন
Image

জর্ডনের বন্দরে ক্লোরিন গ্যাস লিক করে মৃত ১২, অসুস্থ কমপক্ষে ২৫০ জন

আম্মান, ২৮ জুন (হি.স.): ক্রেনের মাধ্যমে জাহাজে ক্লোরিন ভরা ট্যাঙ্ক তুলতে গিয়ে বড়সড় বিপত্তি। জর্ডনের আকাবা বন্দরে ট্যাঙ্ক ফেটে বিষাক্ত ক্লোরিন গ্যাস লিক করে মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। বিষাক্ত গ্যাস শরীরে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় ২৫০ জন। জর্ডনের আকবা বন্দরে একটি জাহাজে ক্লো্রিন ভর্তি ট্যাঙ্ক লোড করা হচ্ছিল। সেই সময় ক্রেন ছিঁড়ে একটি ট্যাঙ্ক নীচে পড়ে যায়। মুহূর্তে তা ফেটে বিপুল পরিমাণে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বন্দর চত্বরে। ক্রেনে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।

ক্রেন থেকে একটি ট্যাঙ্ক নীচে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। আর তারপরেই হলুদ ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। পাশাপাশি গ্যাস থেকে বাঁচতে বন্দর কর্মীদের ছোটাছুটি শুরু হয়ে যায়। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা সঙ্কটজনক। প্রতিরক্ষা দফতরের তরফে এলাকা রাসায়নিক মুক্ত করতে বিশেষ দল পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা প্রত্যেক বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরেই থাকতে পরামর্শ দিয়েছে প্রশাসন।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top