News Flash

Image

Special Passenger Train :মঙ্গলবার থেকে শিলচর-নিউ হাফলং চলবে বিশেষ যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ২৭ জুন (হি.স.) : প্রায় দেড় মাস পর লামডিং-বদরপুর পাহাড় লাইনের রেলপথে শিলচর-নিউ হাফলং স্টেশনের মধ্যে আংশিক যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।

বিভাগীয় সূত্রের খবর, লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথের শিলচর-থেকে নিউহাফলং পর্যন্ত মঙ্গলবার (২৮ জুন) থেকে একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এই বিশেষ যাত্রীবাহী ট্রেনটি শিলচর থেকে ছাড়বে সকাল ৭-টা ২০ মিনিটে এবং নিউ হাফলং পৌঁছবে বেলা ১১.৩০টায়। পুনরায় এই বিশেষ যাত্রীবাহী ট্রেনটি নিউহাফলং থেকে ছাড়বে বিকেল ৩.৩০টায় এবং শিলচর পৌঁছবে রাত ৮.৩০টায়। বিশেষ এই ট্রেনে থাকবে মোট ১১টি কোচ।

প্ৰসঙ্গত, গত ১৪ মে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে লামডিং-বদরপুর পাহাড়লাইনে রেলপথের ৬১টি জায়গায় ধস নেমে রেলপথটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে। এর পর থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় ডিমা হাসাও জেলা সহ বরাক উপত্যকার তিন জেলা ও পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর ও মিজোরাম রেলপথে বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রের আশা, আগামী ১০ জুলাইয়ের মধ্যে লামডিং-বদরপুর পাহাড় লাইন সচল হয়ে উঠবে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top