News Flash

Image

Arrest:ক‌রিমগ‌ঞ্জে ৫০ লক্ষা‌ধিক টাকার ড্রাগস সহ আটক দুই

ক‌রিমগ‌ঞ্জ (অসম), ২৭ জুন (হি.স.) : বন্যার সুযোগকে কাজে লাগিয়ে মাদক পাচারকারীরা ফের স‌ক্রিয় হ‌য়ে উঠে‌ছে। গতকাল গভীর রাতে এক অভিযান চালিয়ে করিমগঞ্জ পু‌লি‌শ ৫০ লক্ষা‌ধিক টাকার ড্রাগস বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। ধৃতদের ক‌রিমগ‌ঞ্জ শহরের নয়ন কুরি এবং বিধান কুরি বলে পরিচয় পাওয়া গেছে।

আজ সোমবার এই খবর দিয়ে করিমগঞ্জের অতি‌রিক্ত পু‌লিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গোপন সূ‌ত্রের ভি‌ত্তিতে র‌বিবার গ‌ভীর রা‌তে ক‌রিমগঞ্জ সদর পু‌লি‌শের এক‌টি দল সাদা পোশা‌কে খ‌দ্দের সে‌জে শহ‌রের লক্ষ্মীচরণ রো‌ডের এক‌টি ডেরায় হানা দি‌য়ে এই সাফল্য পেয়েছে। ওই ডেরা থেকে নয়ন ও বিধানের হেফাজত থেকে দশ‌টি সাবা‌নের বা‌ক্সে ১৩৫ গ্রাম হে‌রোইন, তিন‌টি প্যাকে‌টে ৬০০টি নেশাজাতীয় ইয়াবা ট্যাব‌লেট বাজেয়াপ্ত করেছে পু‌লিশ।

এএসপি পার্থপ্রতিম দাস জানান, এরা দীৰ্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যপবসার সা‌থে জ‌ড়িত। এর আগেও এ ধরনের কাজ করতে গিয়ে গ্রেফতার হয়েছিল। বেশ কিছুদিন জেলহাজতেও ছিল তারা। সম্প্রতি জেল থেকে বেরিয়ে এরা ফের মাদক কারবারে লিপ্ত হয়েছে। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top