News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:অসম : উচ্চমাধ্যমিক বাণিজ্য শাখায় পাশের হার ৮৭.২৭ শতাংশ, মেধা তালিকার শীর্ষে শিলচরের সাগর
Image

Assam:অসম : উচ্চমাধ্যমিক বাণিজ্য শাখায় পাশের হার ৮৭.২৭ শতাংশ, মেধা তালিকার শীর্ষে শিলচরের সাগর

গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : অসমে আজ ঘোষিত উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী বাণিজ্য শাখায়ও ভালো প্ৰদৰ্শন করছেন ছাত্ৰছাত্ৰীরা। বাণিজ্য শাখায় পাশের হার ৮৭.২৭ শতাংশ। বাণিজ্যে এবার মেধা তালিকার শীর্ষ স্থান অধিকার করেছেন কাছাড়ের বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুলের সাগর আগরওয়ালা। সাগরের প্রাপ্ত মোট নম্বর ৪৮২। এছাড়া ৪৭৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন যোরহাটের ক্ৰিসেন্ট অ্যাকাডেমির মানসজ্যোতি বরঠাকুর। ৪৭৬ নম্বর লাভ করে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনসুকিয়ার আরডি সিনিয়র সেকেন্ডারি স্কুলের নিখিল গুপ্তা।

এভাবে ৪৭৩ নম্বর পেয়ে চতুৰ্থ স্থান দখল করেছেন দুজন। তাঁরা ধুবড়ির পিবি কলেজের নেনসি খেটাওট এবং গোয়ালপাড়ার পিআর সরকারি উচ্চমাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের প্ৰিয়াক্ষী ঘোষ।

৪৭২ নম্বর পেয়েছেন শিবসাগর সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রথম আগরওয়ালা। তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন।

৪৬৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন দুজন যথাক্রমে গোয়ালপাড়ার পিআর সরকারি উচ্চমাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের মৃণাল রায় এবং গুয়াহাটির কেসি দাস কমার্স কলেজের দীপক লোধা।

৪৬৬ নম্বর পেয়ে সপ্তম স্থান লাভ করেছেন শিবসাগর সিনিয়র সেকেন্ডারি স্কুলের বন্দনা বলদেবা।

৪৬৫ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছেন নগাঁও সরকারি বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সিমরন সুরানা। নবম স্থান দখল করেছেন নগাঁওয়ের গীতাঞ্জলি সিনিয়র সেকেন্ডারি স্কুলের চন্দন বরা। তাঁর প্রাপ্ত মোট নম্বর ৪৬১। ৪৬০ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছেন চড়াইদেওয়ের সোনারি বাণিজ্য মহাবিদ্যালয়ের প্ৰিয়াংশু দাস।

এবারের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে স্থান দখল করেছেন ১২ জন ছাত্রছাত্রী। বাণিজ্যে প্ৰথম বিভাগে ৫,০১৮, দ্বিতীয় বিভাগে ৫,১৮৬ এবং তৃতীয় বিভাগে উত্তীৰ্ণ হয়েছেন ৩,০৬০ জন ছাত্রছাত্রী। এই শাখায় পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১৫,১৯৯ জন। পাশ করেছেন ১৩,২৬৪ জন। উত্তীৰ্ণের হার ৮৭.২৭ শতাংশ।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top