ক্রীড়া প্রতিনিধি, আগরতলায়, ২৭ জুন।। সহজ সুযোগ হেলায় নষ্ট করে পয়েন্ট ভাগ করলো উদয়পুর কলেজ। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা পিত্রা কামি ক্লাব। সোমবার উদয়পুরে কলেজের মুখোমুখি হয় গামারিয়া ক্লাব। দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায কোনও দলই জাল নাড়াতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গোলশূণ্য ভাবে শেষ হয় ম্যাচটি। খেলা পরিচালনা করেন কৃষ্ণুদয় জমাতিয়া। আজ তুলসীরাম পাড়া খেলবে রাইয়া বাড়ি প্লে সেন্টারের বিরুদ্ধে। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Udaipur :পিত্রাকামি ফুটবলে গোলের সুযোগ নষ্ট করে পয়েন্টের ভাগ উদয়পুর কলেজের
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















