News Flash

  • Home
  • খেলা
  • Udaipur :পিত্রাকামি ফুটবলে গোলের সুযোগ নষ্ট করে পয়েন্টের ভাগ উদয়পুর কলেজের
Image

Udaipur :পিত্রাকামি ফুটবলে গোলের সুযোগ নষ্ট করে পয়েন্টের ভাগ উদয়পুর কলেজের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলায়, ২৭ জুন।। সহজ সুযোগ হেলায় নষ্ট করে পয়েন্ট ভাগ করলো উদয়পুর কলেজ। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা পিত্রা কামি ক্লাব। সোমবার উদয়পুরে কলেজের মুখোমুখি হয় গামারিয়া ক্লাব। দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায কোনও দলই জাল নাড়াতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গোলশূণ্য ভাবে শেষ হয় ম্যাচটি। খেলা পরিচালনা করেন কৃষ্ণুদয় জমাতিয়া। আজ তুলসীরাম পাড়া খেলবে রাইয়া বাড়ি প্লে সেন্টারের বিরুদ্ধে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top