News Flash

  • Home
  • দেশ
  • যশবন্ত সিনহাকে সমর্থন টিআরএস-এর, সিদ্ধান্তের কথা জানাল চন্দ্রশেখরের দল
Image

যশবন্ত সিনহাকে সমর্থন টিআরএস-এর, সিদ্ধান্তের কথা জানাল চন্দ্রশেখরের দল

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থন জানাল কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। সোমবার সকালে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে টিআরএস। এদিন সংসদ ভবনে যশবন্তের মনোনয়ন-পর্বে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী কাকে করা হবে এ নিয়ে বিরোধীদের বৈঠক ডেকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই বৈঠকে কংগ্রেস যোগ দেওয়ায়, তারা থাকবে না বলে জানিয়েছিল টিআরএস। কেসিআর বলেছিলেন, ‘‘কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে আসার কোনও প্রশ্নই নেই।’’ বৈঠকে না থাকলেও শেষ পর্যন্ত বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থীকেই সমর্থন জানাল তাঁর দল। সোমবার মনোনয়ন জমা দিয়েছেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা, এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন দ্রৌপদী মুর্মু, তিনি ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ২১ তারিখ ফল ঘোষণা করা হবে।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top