News Flash

  • Home
  • বিনোদন
  • বিয়ের তিন মাসের মধ্যেই সুখবর! মা হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট
Image

বিয়ের তিন মাসের মধ্যেই সুখবর! মা হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট

মুম্বই, ২৭ জুন (হি.স.): অন্ত:সত্ত্বা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিয়ের তিন মাসের মধ্যেই অনুরাগীদের সুখবর জানিয়েছেন খোদ অভিনেত্রী। সোমবার আচমকাই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সোনোগ্রাফির ছবি পোষ্ট করেন আলিয়া ভাট। তার সঙ্গে তিনি জানিয়ে দেন তিনি মা হতে চলেছেন। গত ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া। আলিয়ার ঘোষণার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিপাশা বসু-সহ বলিউডের প্রথমসারির তারকারা।

বলিউডের অন্যতম জনপ্রিয় দু’টি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সোমবার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। সেখানে দেখা যাচ্ছে, তিনি চিকিৎসকের চেম্বারে। পরীক্ষা করাচ্ছেন গর্ভের। আর স্পষ্টই ইঙ্গিত পাওয়া তিনি সন্তানসম্ভবা। আলিয়া সঙ্গে লিখেও দিয়েছেন, আমাদের সন্তান….শীঘ্রই আসছে। এর সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছেন তিনি। ছবিতে স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে, আলিয়ার পাশে বসে রয়েছেন রণবীরও।

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top