News Flash

  • Home
  • প্রধান খবর
  • Kerala Assembly Session : রাহুলের অফিসে হামলা-সহ দুই ইস্যুতে উত্তাল, দিনের মতো মুলতুবি কেরল বিধানসভার অধিবেশন
Image

Kerala Assembly Session : রাহুলের অফিসে হামলা-সহ দুই ইস্যুতে উত্তাল, দিনের মতো মুলতুবি কেরল বিধানসভার অধিবেশন

তিরুবনন্তপুরম, ২৭ জুন (হি.স.): সোনা পাচার মামলা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসে এসএফআই-এর হামলা, এই দুই ইস্যুতে সোমবার উত্তাল হল কেরল বিধানসভা। কালো শার্ট পরে এদিন কেরল বিধানসভায় আসেন কংগ্রেস বিধায়করা। ইউডিএফ বিধায়করা সোনা পাচার মামলা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসে এসএফআই দ্বারা আক্রমণের নিন্দা করে স্লোগান দিতে থাকেন।

বিধানসভায় কেরল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধী বিধায়করা, ব্যানার ও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। ক্রমেই উত্তেজনার বাতাবরণ কেরল বিধানসভায়। এরপরই দিনের মতো কেরল বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন কেরল বিধানসভার স্পিকার। এদিন বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরই সোনা পাচার মামলা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসে এসএফআই দ্বারা আক্রমণের বিরোধিতায় স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তুমুল হৈহট্টগোলের কারণে অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেন অধ্যক্ষ।

Releated Posts

কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার বার্তা রাহুল গান্ধীর, সামনে ইসিআই ও এসআইআর বিতর্ক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): কঠিন পরিস্থিতির মোকাবিলায় শান্ত থাকার বার্তা দিয়ে রবিবার সামাজিক মাধ্যমে একটি দার্শনিক মন্তব্য করলেন…

ByByNews Desk Sep 27, 2026

রাহুলের নির্বাচন কমিশনকে নিশানা করা নিয়ে পাল্টা কিরেন রিজিজু, ‘ভুল বার্তা যাবে’

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনকে নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় সংসদ…

ByByNews Desk Sep 27, 2026

রেলের ডিজেল ব্যবহার কমে ১০৮ কোটি লিটার, বিদ্যুতায়ন প্রায় ১০০ শতাংশ: অমিত শাহ

আহমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর থেকে ভারতীয় রেলে ডিজেলের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দ্রুতগতিতে বেড়েছে রেলপথের…

ByByNews Desk Sep 27, 2026

সবরমতী থেকে ভারতের প্রথম এলএনজি-চালিত ট্রেনের যাত্রা শুরু, উদ্বোধন শাহের

আমেদাবাদ, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে বিকল্প জ্বালানি হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি ব্যবহারের ক্ষেত্রে নতুন পদক্ষেপ হিসেবে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top