News Flash

  • Home
  • প্রধান খবর
  • Vote :আজ রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, লড়াই হবে চতুর্মুখী
Image

Vote :আজ রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট, লড়াই হবে চতুর্মুখী

কলকাতা, ২৬ জুন ( হি. স.) : আজ শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট। দীর্ঘ ৭ বছর বাদে ফের শিলিগুড়িতে নির্বাচন হতে চলেছে। শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসনে ভোট। ২২ টি গ্রাম পঞ্চায়তের ৪৬২টি আসনে এবং ৪টি পঞ্চায়েত সমিতিতে ৬৬টি আসনে নির্বাচন হবে। ভোট গণনা আগামী ২৯ জুন। মোট ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৯৩৮। পোলিং স্টেশন রয়েছে ৬৫৭টি। ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদে কাল লড়াই হবে চতুর্মুখী।

নির্বাচনে ৬ হাজারটি কেন্দ্রের জন্য ভোটকর্মী নিযুক্ত হয়েছে। যে কেন্দ্রে ভোট হবে সেই কেন্দ্রের বাসিন্দারা ওই কেন্দ্রের ভোট কর্মী হতে পারবে না। দার্জিলিং জেলা ছাড়াও জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর থেকে কিছু ভোট কর্মী নেওয়া হয়েছে। ডিসিআরসি ও ভোট গননা কেন্দ্রের মধ্যে মাটিগাড়ার ক্ষেত্রে নরসিংহ বিদ্যাপিঠ, নকশালবাড়ির ক্ষেত্রে হাতিঘিষা হাই স্কুল ঠিক করা হয়েছে।
২০১১ সালের পরে বহু চেষ্টাতেও শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। কখনও বামফ্রন্টকে, কখনও কংগ্রেসকে ভাঙিয়ে কিছু পঞ্চায়েত দখল নিতে পারলেও সরাসরি মানুষের রায়ে মহকুমা পরিষদ দখল করতে পারেনি তৃণমূল। দীর্ঘদিন অধরা থাকার পর সদ্য শিলিগুড়ি পুরসভায় এই বছরেই তৃণমূল এককভাবে বোর্ড গঠন করতে সক্ষম হয়েছে। তাই মহকুমা পরিষদ নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের শাসকদল।

Releated Posts

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top