News Flash

  • Home
  • খেলা
  • Football:পিত্রাকামিতে ফুটবল : তাপসের গোলে জয় দিয়ে শুরু ফ্রেন্ডস ইউনিয়নের

Football:পিত্রাকামিতে ফুটবল : তাপসের গোলে জয় দিয়ে শুরু ফ্রেন্ডস ইউনিয়নের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো ফ্রেন্ডস ইউনিয়ন। নূন্যতম গোলে পরাজিত করলো কলমকাই দলকে। পিত্রাকামি সুপার কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা পিত্রা কামি ক্লাব। রবিবার ম্যাচের শুরুতেই কলমকাই দলের গোলরক্ষকের ভুলে গোল হজম করে দল। এরপর ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। ফুটবলপ্রেমীরা তখনও ঠিকভাবে বসতে পারেননি গ্যালারিতে। আক্রমণে যায় ফ্রেন্ডস ইউনিয়ন। ম্যাচের বয়স তখন ১.‌১১ মিনিট। গোলরক্ষকের ভুলে ফাকায় বল পেয়ে তাপস জমাতিয়া এগিয়ে দেয় দলকে। এরপর কলমকাই দলের বিজয় কলই এবং দলনায়ক আচার জমাতিয়া সমতা ফেরানোর জন্য ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষরে রক্ষণভাগের ফুটবলারদের একবারের জন্যও বোকা বানাতে পারেননি। শেষ পর্যন্ত তাপসের গোলে উদ্বোধনী ম্যাচে জয় পেলো ফ্রেন্ডস ইউনিয়ন। খেলা পরিচালনা করেন সরল কুমার জমাতিয়া। এদিন খেলা শুরুর আগে ১৭ দলীয় আসরের উদ্বোধন করেন স্থানীয় বিপ্র হরি জমাতিয়া। আজ উদয়পুর কলেজ খেলবে গামারিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top