News Flash

  • Home
  • দেশ
  • উদ্ধব ঠাকরেকে ফোনে সান্ত্বনা দিলেন সোনিয়া গান্ধী
Image

উদ্ধব ঠাকরেকে ফোনে সান্ত্বনা দিলেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৬ জুন ( হি. স.) : মহারাষ্ট্রে দ্রুত রাজনৈতিক সংকটাবস্থা কাটিয়ে ফের স্বাভাবিক হবে বলে শনিবার সর্বভারতীয় কংগ্রেস পার্টির অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী ফোনে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সান্ত্বনা দিয়েছেন। সূত্রের খবর, সোনিয়া গান্ধী উদ্ধব ঠাকরেকে বলেন, সঙ্কটের সময়ে কংগ্রেস দল তাঁর সঙ্গে রয়েছে। এদিকে শিবসেনার এক জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন।

গত ২০ জুন মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনের পর ক্ষুব্ধ শিবসেনা বিধায়করা গুজরাটের সুরাটে গিয়েছিলেন। এর পরে এই বিধায়কদের এয়ার লিফটের মাধ্যমে অসমের গুয়াহাটির হোটেলে চলে যান। এই বিধায়করা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কংগ্রেস-এনসিপি দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এ নিয়ে মহারাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্পষ্টতই বিজেপির সঙ্গে যেতে অস্বীকার করেছেন এবং বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডের ছেলে সাংসদ শ্রীকান্ত শিন্ডে থানে জোরালোভাবে বিক্ষোভ দেখান। একনাথ শিন্ডে এবং অন্যান্য বিধায়কদের ক্ষোভের কারণও তিনি শিব সৈনিকদের বোঝানোর চেষ্টা করেছিলেন। এর পর থানে শিবসেনার জেলা সভাপতি নরেশ মাস্কে শিবসেনার প্রধান কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top