News Flash

  • Home
  • দেশ
  • Maharashtra:মহারাষ্ট্র: শিন্দে শিবিরের ১৬ বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ
Image

Maharashtra:মহারাষ্ট্র: শিন্দে শিবিরের ১৬ বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ

মুম্বই, ২৫ জুন ( হি. স.) : শিবসেনা বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল। শনিবার দলের কর্মসমিতির বৈঠকে কেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিনই মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহী বিধায়ককে ২৭ জুন বিকেল পাঁচটার মধ্যে চিঠির জবাব দিতে নির্দেশ দিয়েছেন। কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। শিন্ডে-সহ ৩৪ জন বিক্ষুব্ধ বিধায়ক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে চিঠি দিয়েছেন। ডেপুটি স্পিকার সেই চিঠি খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, বিধায়করা একটি অজ্ঞাতপরিচয় ইমেল আইডি থেকে চিঠি পাঠিয়েছেন। তাই তা খারিজ করা হয়েছে।

এদিন কর্মসমিতির বৈঠকের পরই এক টুইট করে উদ্ধব বলেন, মারাঠি অস্মিতা এবং হিন্দুত্বকে মহারাষ্ট্র থেকে বিসর্জন দেওয়া যাবে না। একনাথ শিন্ডের অভিযোগ, উদ্ধব ঠাকরে হিন্দুত্বকে বিসর্জন দিয়েছেন। তার জবাব শনিবার টুইটে দিলেন উদ্ধব। এদিন শিবসেনার জাতীয় কর্মসমিতি একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও নিয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top