News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইপিএফটি ভেঙ্গে চুড়মার, মেবার গোষ্ঠী যোগ দিচ্ছে তিপরা মথায়
Image

আইপিএফটি ভেঙ্গে চুড়মার, মেবার গোষ্ঠী যোগ দিচ্ছে তিপরা মথায়

আগরতলা, ২৫ জুন (হি. স.) : ত্রিপুরায় শাসক জোট শরিক আইপিএফটি ভেঙ্গে চুড়মার হয়ে যাচ্ছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়ার সমর্থকরা তিপরা মথায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে, মেবার কুমার জমাতিয়া এখনো এ-বিষয়ে কোন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন।

শনিবার সাংবাদিক সম্মেলনে মেবার কুমার জমাতিয়ার সমর্থকরা দাবি করেন, আইপিএফটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। নির্বাচিত সভাপতির বদলে বলপূর্বক দখল করা স্বঘোষিত সভাপতি আইপিএফটি পরিচালনা করছেন। তাঁরা সরাসরি রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মাকে নিশানা করে বলেন, মেবার কুমার জমাতিয়া নির্বাচনে জয়ী হওয়ার পর দলের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। কিন্ত, এন সি দেববর্মা নিজেকে স্বঘোষিত সভাপতি ঘোষণা দিয়ে পুরো দল কব্জা করেছেন। তাই, আগামী ২ জুলাই মেবার কুমার জমাতিয়ার সমর্থকরা সকলে তিপরা মথায় যোগদান করবেন।

তাঁদের বক্তব্য, পৃথক রাজ্যের দাবি আইপিএফটি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। বিধানসভায় ওই দাবিতে সরব হওয়ার জন্য এন সি দেববর্মাকে বহুবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু, তিনি এ-বিষয়ে কখনোই কর্ণপাত করেননি। ফলে, আজও ঐ দাবি হিমঘরে পড়ে রয়েছে। তাঁদের অভিযোগ, এন সি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি এখন বিজেপির বি টিম হিসেবে কার্য করছে। ফলে, তাঁদের সাথে ঘর করা সম্ভব নয়। তাই, আগামী ২ জুলাই সকলে একত্রিতভাবে তিপরা মথায় যোগদান করব। তাঁদের দাবি, তিপরা মথা গ্রেটার তিপরাল্যান্ডের ডাক দিয়েছে। তাই, আমরা ওই ডাকে সাড়া দিতে চলেছি।এ-বিষয়ে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মেবার কুমার জমাতিয়া বলেন, সমর্থকদের সাথে আমার এখনো দলবদল নিয়ে আলোচনা হয়নি। তাঁরা দলবদল করতে চলেছেন এমনটা আমাকে জানাননি। ফলে, এখনই কিছু বলতে পারছিনা। তাঁদের সাথে আলোচনাক্রমে পরবর্তী সময়ে এ-বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top