News Flash

  • Home
  • বিদেশ
  • Sheikh Hasina :শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কড়া নিরাপত্তা দেশজুড়ে
Image

Sheikh Hasina :শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কড়া নিরাপত্তা দেশজুড়ে

ঢাকা, ২৪ জুন (হি. স.) : আগামীকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পদ্মা সেতুর উদ্বোধনে যাতে কোনও ধরনের নাশকতা না হয়, তার জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা সামলাতে র্যাকব, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই ও নৌপুলিশকে নামানো হয়েছে। শুক্রবার দুপুরে পদ্মা সেতু উদ্বোধনস্থল ঘুরে দেখার পরে এ কথা জানিয়েছেন পুলিশের আইজি বেনজীর আহমেদ।

পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই পদ্মা দেশজুড়ে উৎভসবের পরিবেশ তৈরি হয়েছে। ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকতে অনেকেই পদ্মা সেতুর দুই প্রান্তে জড়ো হওয়ার প্রস্তুতি শুরু করেছেন। পুলিশের অনুমান, পদ্মা সেতুর দুই পাড়ে অন্তত ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হবেন। আর ওই বিশাল সংখ্যক মানুষের নিরাপত্তা দেওয়া পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাশকতা রুখতে ইতিমধ্যেই পদ্মা নদীতে উদ্বোধনের সময় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে একাধিক যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিধি নিষেধ জারি করা হয়েছে।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top