News Flash

  • Home
  • প্রধান খবর
  • যশবন্ত সিনহাকে জেড প্লাস নিরাপত্তা, বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি
Image

যশবন্ত সিনহাকে জেড প্লাস নিরাপত্তা, বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে জেড প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে সশস্ত্র সিআরপিএফ কমান্ডোদের জেড ক্যাটাগরির নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৮৪ বছর বয়সী যশবন্ত সিনহাকে সুরক্ষা নিশ্চিত করার জন্য সিআরপিএফ-এর ভিআইপি সুরক্ষা শাখাকে নির্দেশ দেওয়ার পরই স্কোয়াড দায়িত্ব গ্রহণ করেছে।

সশস্ত্র জওয়ান, প্রায় আট থেকে দশজন শিফটে কাজ করেন, যশবন্ত সিনহা যখনই দেশের কোথাও যাবেন তখনই তাকে এসকর্ট করা হবে। এর আগে কেন্দ্রের তরফে এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু শুক্রবারই মনোনয়নপত্র পেশ করেছেন। বৃহস্পতিবারই তিনি ওডিশা থেকে নতুন দিল্লিতে এসে পৌঁছান। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা আগামী ২৭ তারিখ মনোনয়ন জমা দেবেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top