News Flash

  • Home
  • দেশ
  • Uttar Pradesh :উত্তরপ্রদেশে বুলডোজারের ইস্যুতে আগামীকাল শুনানি সুপ্রিম কোর্টে
Image

Uttar Pradesh :উত্তরপ্রদেশে বুলডোজারের ইস্যুতে আগামীকাল শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৩ জুন ( হি. স.) : উত্তরপ্রদেশে বুলডোজারের ইস্যুতে আগামীকাল শুনানি করবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার অবকাশকালীন বেঞ্চ জমিয়ত-উলেমা-ই-হিন্দের আবেদনের শুনানি করবে বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ সরকার জমিয়তের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগে একটি হলফনামা দাখিল করেছে। সরকার বলছে, যাদের ওপর বুলডোজার চালানো হয়েছে, কয়েক মাস আগে তাদের নির্মাণ ভাঙার নির্দেশ জারি হয়েছে। অবৈধ নির্মান অপসারণের জন্য অনেক সময় দেওয়া হয়েছিল। বুলডোজারের সঙ্গে দাঙ্গার কোন সম্পর্ক নেই, এটি ভিন্ন ঘটনা। গত ১৬ জুন আদালত উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ জারি করে জবাব দাখিলের নির্দেশ দেয়। আদালত বলেছে, অবৈধ নির্মাণ অপসারণে পুরো প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সরকারের আইনজীবী হরিশ সালভে বলেন, প্রয়াগরাজ এবং কানপুরে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার আগে সমস্ত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, জাহাঙ্গীরপুরীতে আগের আদেশের পরে আমরা একটি হলফনামা দাখিল করেছি। ক্ষতিগ্রস্ত কোনও পক্ষই আবেদন করেনি। জমিয়ত উলেমা-ই-হিন্দ, যারা পিটিশন দাখিল করেছিল, তারা ক্ষতিগ্রস্ত নয়।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top