News Flash

Image

Road Blocked :পানীয় জলের দাবীতে তৈনানীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ তৈনানী এলাকায় বৃহস্পতিবার পানীয় জলের দাবীতে পথ অবরোধ করলেন জনজাতি অংশের মানুষজন৷ অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সংকট চলছে৷ পানীয় জলের সংকট নিরসনের জন্য এলাকার জনগণের তরফ থেকে স্থানীয় নেতা, মাতববর এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর এর সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি৷ ফলে পানীয় জলের সংকট চরম থেকে চরমতর আকার ধারণ করতে শুরু করে৷ 

পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে এক ফোঁটা পানীয় জলের জন্য এলাকার জনজাতি অংশের লোকজনকে চাতক পাখির মতো হা করে থাকতে হচ্ছে৷ এই অসহনীয় জীবন যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্যই জনজাতি অংশের লোকজন বৃহস্পতিবার তৈনানী এলাকায় পথ অবরোধের শামিল হল৷ অবরোধের ফলে ওই এলাকায় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধ স্থলের দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে গর্জি আউট পোষ্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ 

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আলোচনায় মিলিত হন৷ অবরোধকারীরা জলকষ্ট সহ তাদের দুঃখ দুর্দশার কথা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সামনে তুলে ধরেন৷ তারা তাদের সঙ্গে সহমত পোষণ করে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ সেই আশ্বাসের ভিত্তিতে আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার৷ প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনের তরফ থেকে দ্রুত পরিস্রুত পানীয় জল সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top