News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accused Dies :পুলিশ হেপাজতে আসামীর মৃত্যু, দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের
Image

Accused Dies :পুলিশ হেপাজতে আসামীর মৃত্যু, দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ সোনামুড়া থানায় পুলিশি নির্যাতনে মৃত জামাল হোসেনের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ চার সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিতে স্পষ্টভাবে বলা হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তির ডিভিশন বেঞ্চ বুধবার এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে৷ 

উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর সোনামুড়া থানার পুলিশ জামাল হোসেনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়৷ থানায় নিয়ে গিয়ে তার ওপর নির্যাতন চালায় পুলিশ৷ পুলিশি নির্যাতনে সোনামুড়া থানায় মৃত্যু হয় জামাল হোসেনের৷ জামাল হোসেনের মৃত্যুর পর সোনামুড়া থানা থেকে তার বাড়িতে ফোন করে বলা হয় অসুস্থ হয়ে জামাল হোসেনের মৃত্যু হয়েছে৷ কিন্তু জামাল হোসেনের পরিবার তা কোনোভাবেই মেনে নিতে পারেনি৷ 

জামাল হোসেনের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় জামাল হোসেনকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে ৷ এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ বুধবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তির ডিভিশন বেঞ্চে এই মামলার চূড়ান্ত রায় হয়৷ 

মামলায় রায় সম্পর্কে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, পুলিশ দাবি করেছিল হৃদরোগে আক্রান্ত হয়ে জামাল হোসেন এর মৃত্যু হয়েছে৷ কিন্তু আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে জামাল হোসেনের মৃত্যু হয়নি৷ পুলিশি নির্যাতনে জামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে আদালত প্রমাণ পেয়েছে৷ সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সরকারপক্ষকে মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে৷

Releated Posts

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top