News Flash

Image

Udaipur :উদয়পুরে নেশা কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ মন্দিরনগরী উদয়পুরের রাজনগর বড়টিলা  এলাকায় এক কুখ্যাত হেরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম রাজু মিয়া৷ জানা যায়, রাজু মিয়া নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই নেশা সামগ্রী বিক্রয় করে আসছিল৷ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আর কে পুর থানার পুলিশ তার বাড়িতে হানা দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারা মামলা গ্রহণ করেছে আর কে পুর থানার পুলিশ৷ তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে৷ উল্লেখ্য মন্দির নগরী উদয়পুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে নেশা কারবারি এবং নেশাখোরদের উৎপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ তাতে মন্দির নগরীর ঐতিহ্য বিনষ্ট হচ্ছে৷ যুবসমাজ নেশায় আসক্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে৷ নেশার টাকার যোগান করতে চুরি ছিনতাইয়ের ঘটনা ও ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে চলেছে৷

Releated Posts

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top