বেঙ্গালুরু, কর্ণাটক, ২২ জুন।। বড় স্কোরের লক্ষ্যেই এগুচ্ছে মুম্বাই। টসে জয়, প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত – সবকিছুই যেন মুম্বাইয়ের পক্ষে। তবুও মধ্যপ্রদেশের বোলাররা চেষ্টার কোনও ত্রুটি-ই রাখছেন না। এমনকি প্রথম ওভার করার জন্য কুমার কার্তিকেয়’র হাতে বল তুলে দেওয়ার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে, বিনা যুদ্ধে ময়দান ছাড়তে রাজি নয়। রঞ্জি ট্রফি জয়ের গৌরব মধ্যপ্রদেশের কাছে একাধিকবার রয়েছে। তবে শিরোপা জয়ের রেকর্ড অর্জনকারী মুম্বাই অনবদ্য। তবুও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। উইকেট কখন কার পক্ষে আচরণ করবে আগের থেকে কারোর বলা সম্ভব নয়। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে মুম্বাই ও মধ্যপ্রদেশের খেতাবি লড়াই শুরু হয়েছে। এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ৫ দিনের ম্যাচ। প্রথম দিনের খেলা শেষে মুম্বাই ৫ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করেছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের মতো প্রথম দিনে সেঞ্চুরির গৌরব কারোর অর্জিত হয়নি। তবে ওপেনিং জুটিতে অধিনায়ক পৃথ্বী শাহ ও যশস্বী ভূপেন্দ্র জয়সোয়ালের দুরন্ত শুরু মধ্যপ্রদেশের বোলিং লাইনআপকে একটু চিন্তিত করে তুলেছিল। তবে দিনের শেষে ৯০ ওভারে ৫ উইকেটে ২৪৮ রান একাধারে সহজও নয়, আবার ফাইনাল ম্যাচের কথা ভাবলে চ্যালেঞ্জিংও নয়। দলের পক্ষে ওপেনার পৃথ্বী শাহ ৪৭ রানে, যশস্বী ভূপেন্দ্র জয়সওয়াল ৭৮ রানে প্যাভিলিয়নের ফিরলেও এস. খান ৪০ রানে এবং স্যামস মুলানি ১২ রানে উইকেটে রয়েছেন। মধ্যপ্রদেশের সারাংশ জৈন ৩১ রানে এবং অনুভব আগরওয়াল ৫৬ রানে দুটি করে উইকেট পেয়েছে। কুমার কার্তিকেয় পেয়েছে একটি উইকেট। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিন।

Ranji final : রঞ্জি ফাইনালে বড় স্কোরের লক্ষ্যে এগুচ্ছে মুম্বাই : মধ্যপ্রদেশও লড়ছে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















