News Flash

Image

বন্যা : করিমগঞ্জ জেলার ১৫টি সড়কের উপর দিয়ে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

করিমগঞ্জ (অসম), ২১ জুন (হি.স.) : বন্যার জলে করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর টেরিটরিয়াল রোড ডিভিশনের অন্তর্গত ১৫টি সড়ক প্লাবিত হওয়ায় ওই সড়কগুলির উপর দিয়ে সব ধরনের যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

টেরিটরিয়াল রোড ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তি যোগে এই নিৰ্দেশ দিয়ে বলেছেন, লঙ্গাই-চান্দখানি সড়ক, ফকিরবাজার-নিলামবাজার সড়ক (সাত কিলোমিটার থেকে), বরপুরাহুরিয়া সড়ক(তিন কিলোমিটার থেকে), শ্যামাপ্রসাদ সড়ক (এক কিলোমিটার), এফএন সড়ক থেকে বেদরঙ্গ পার্ট-২, এফএন সড়ক থেকে বেদরঙ্গ পার্ট-১ (প্ৰথম কিলোমিটার), বনমালী ভগিছগি সড়ক, পনেরোঘর থেকে মহিশাসন (পঞ্চম থেকে ষষ্ঠ কিলোমিটার) এফএন সড়ক থেকে প্রাবাত হিজিম আঙ্গুরা, চরগোলা-কালিগঞ্জ সড়ক, পোয়ামারা-কালিগঞ্জ সড়ক, নিলামবাজার-আব্দুল্লাপুর বিলবাড়ি সড়ক, পিকে সড়ক থেকে কামারগ্রাম, কেকে সড়ক থেকে বাছারবন্দ (প্ৰথম কিলোমিটার) এবং বালিয়া-ফাকুয়া সড়কে সব ধরনের যান চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top