News Flash

  • Home
  • খেলা
  • আসামে জাতীয় জুনিয়র ফুটবলে বুধবার দাদরার মুখোমুখি ত্রিপুরা
Image

আসামে জাতীয় জুনিয়র ফুটবলে বুধবার দাদরার মুখোমুখি ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।।নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে আত্মবিশ্বাসী ত্রিপুরা। প্রতিপক্ষ দাদরা এন্ড নগর হাবেলী । এল এন আই টি মাঠে আজ দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। অসমের সোনাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। মহারাষ্ট্রের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পন করার পর সোমবার চন্ডিগড়ের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় ত্রিপুরার ফুটবলাররা। ওই আত্মবিশ্বাসকে পুজি করেই আজ  দাদরা এন্ড নগর হাবেলী জয় করতে চাইছে ত্রিপুরা। ওই ম্যাচে ভালো ফলাফল করার জন্য মঙ্গলবার দুপুরে শেষ প্রস্তুতি সেরে নেয় ত্রিপুরার ফুটবলাররা। খানাপাড়া মাঠে এদিন অনুশীলন করানো হয়। মূলত ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরই জোর দেন কোচ শুভেনজিৎ সিনহা। অপরদিকে প্রথম ম্যাচে শক্তিশালী ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে  দাদরা এন্ড নগর হাবেলী দলের ফুটবলাররাও চাইছে ত্রিপুরা জয় করতে। ফলে লড়াই হবে জমজমাট। তবে যে দলের ফুটবলাররা মাঝমাঠ দখলে নিতে পারবে, সেই দলই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে বলে মনে করছেন দুদলের কোচ। দুদলের কোচই জয় পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top