News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিবসেনার ১০ বিধায়ককে সঙ্গে নিয়ে উধাও একনাথ, সঙ্কটের মুখে মহারাষ্ট্র সরকার!
Image

শিবসেনার ১০ বিধায়ককে সঙ্গে নিয়ে উধাও একনাথ, সঙ্কটের মুখে মহারাষ্ট্র সরকার!

মুম্বই, ২১ জুন (হি.স.): ফের একবার সঙ্কটের মুখে মহারাষ্ট্রের কংগ্রেস, শিবসেনা ও এনসিপি জোট সরকারক। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ শিবসেনা নেতা তথা বিধায়কের হঠাৎই উধাও হয়ে যাওয়ার ফলে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। শুধু তিনি একা নন, তাঁর সঙ্গে প্রায় ১০ জন শিবসেনা বিধায়কেরও থাকার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এমনকী, তিনি ১০ বিধায়ককে নিয়ে এক হোটেলে রয়েছেন এই নিয়েও কানাঘুষোও চলছে।

শিন্ডে শিবসেনার একজন গুরুত্বপূর্ণ নেতা। থানে এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। ২০১৪ সালে তিনি বিরোধী দলনেতাও ছিলেন। পরে মহা বিকাশ অগাড়ি সরকার ক্ষমতায় আসলে তাঁকে মন্ত্রীও করা হয়। তাই এহেন একজনের হঠাৎ উধাও হয়ে যাওয়ায় উদ্ভব সরকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও মহারাষ্ট্র সরকারের তরফে এই সকল সম্ভবনাকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বর্তমানে মহা বিকাশ অগাড়ির কাছে মোট ১৬৯ বিধায়কের সমর্থন রয়েছে।
একনাথ উধাও হয়ে যাওয়া প্রসঙ্গে শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, একনাথ শিন্ডেকে আমি খুব ভালো করে জানি। তিনি একজন প্রকৃত শিব সৈনিক। কোনও শর্ত ছাড়াই তিনি ফিরে আসবেন। আবার মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, সঞ্জয় রাউতের উস্কানিমূলক বক্তব্যের কারণে তাঁদের দলে সমস্যা দেখা দিয়েছে। মানুষ সহ্য করবে না – একনাথ শিন্ডের বিদ্রোহ একটি উদাহরণ। সঞ্জয় রাউতের উচিত নম্রভাবে কথা বলা। তার প্রতিটি বিষয়ে কঠোরভাবে কথা বলার দরকার নেই।

Releated Posts

জাতিসংঘের সমআয়তন মানচিত্র প্রস্তাবে ভারতের সমর্থন, জম্মু-কাশ্মীর ও লাদাখের সঠিক চিত্রায়নে জোর

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): জাতিসংঘ সাধারণ পরিষদের সমআয়তন বিশ্ব মানচিত্র সংক্রান্ত প্রস্তাবকে সমর্থন করল ভারত। তবে একই সঙ্গে…

ByByNews Desk Sep 6, 2026

২০১৪-র পর ভারতের উন্নয়নই মোদির এসআরসিসি-ভাষণের বাস্তবতার প্রমাণ: বিজেপি

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি)-এ দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়ে বিজেপি…

ByByNews Desk Sep 6, 2026

সাহারানপুরে মসজিদ ভাঙার পর ২০ ফুট গভীর কুয়োর সন্ধান, তদন্তে আসছে এএসআই

সাহারানপুর, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরে একটি মসজিদ ভেঙে ফেলার পর সেখানে প্রায় ২০ ফুট গভীর…

ByByNews Desk Sep 6, 2026

মধ্যপ্রদেশের সাগরে সন্দেহভাজন ভেজাল মদ খেয়ে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

সাগর (মধ্যপ্রদেশ), ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের সাগর জেলায় সন্দেহভাজন ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 6, 2026
Scroll to Top