News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় বিক্ষোভ ডিওয়াইএফআই-র
Image

অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় বিক্ষোভ ডিওয়াইএফআই-র

আগরতলা, ২০ জুন : দেশ, বেকার এবং দেশের নিরাপত্তা বিরোধী প্রকল্প হল অগ্নিপথ। এমনই অভিযোগ এনে রাস্তায় নামল  বাম যুব সংগঠনগুলি। আমাদের দেশের বিজেপি  সরকার  গোটা দেশ লুটছে এবং বিক্রি করছে। যুবকদের এখন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অগ্নিপথ প্রকল্প নিয়ে এভাবেই সুর চড়ালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব।  

প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পে উত্তাল গোটা দেশ। দেশজুড়ে কেন্দ্রের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নামলেন বাম যুবরা। এদিন বাম সংগঠনগুলির  যৌথ উদ্যোগে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে রাজধানীর বুকে বিক্ষোভ মিছিল করেছেন নেতৃত্বরা।এদিনের এই বিক্ষোভে অংশ নিয়ে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, এই প্রকল্পের মাধ্যমে দেশের বেকার যুবক যুবতীদের ভবিষ্যত প্রশ্ন চিহ্নের মুখে। দেশের নিরাপত্তাও প্রশ্ন চিহ্নের মুখে। যতক্ষণ এই প্রকল্প বাতিল করা হচ্ছে না ততক্ষণ বাম সংগঠনগুলি  বিক্ষোভ চালিয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন নবারুণ দেব।

Releated Posts

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top