News Flash

  • Home
  • দেশ
  • Encounter : কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ দুই সন্ত্রাসী, কুলগামেও খতম সমসংখ্যক জঙ্গি
Image

Encounter : কুপওয়ারা এনকাউন্টারে নিকেশ দুই সন্ত্রাসী, কুলগামেও খতম সমসংখ্যক জঙ্গি

শ্রীনগর, ১৯ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় এনকাউন্টারে বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। কুপওয়ারা জেলার লোলাব এলাকায় সুরক্ষা বাহিনীর সঙ্গে সংর্ষে নিকেশ হয়েছে দু’জন জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া জঙ্গি শওকত আহমেদ শেখের বয়ানের ভিত্তিতে রবিবার কুপওয়ারার লোলাব এলাকায় অভিযান চালায় কুপওয়ারা পুলিশ ও সেনাবাহিনীর ২৮ রাষ্ট্রীয় রাইফেলস।

গোপন ডেরায় তল্লাশি অভিযান চলাকালীন আচমকাই গুলি চালায় জঙ্গিরা। সুরক্ষা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে নিকেশ হয়েছে দুই জঙ্গি। সম্ভবত আরও দুই জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি। ২-৩ জন জঙ্গি ওই এলাকায় সম্ভবত আটকে পড়েছে।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের কুলগামেও চলছে গুলির লড়াই। কুলগাম জেলার ডি এইচ পোরা এলাকায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জঙ্গি। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের ৩-৪ জন সন্ত্রাসী ওই এলাকায় লুকিয়ে রয়েছে। চলছে গুলির লড়াই। নিকেশ হয়েছে দুই জঙ্গি। চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলেছে সুরক্ষা বাহিনী। নিহত জঙ্গিদের নাম-শ্রীনগরের হরিশ শরীফ ও কুলগামের জাকির পাড্ডের

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top