News Flash

Image

Dead Body : বেহালায় পুকুর থেকে মৃতদেহ উদ্ধার

কলকাতা,১৯ জুন (হি. স.):বেহালায় পুকুর থেকে উদ্ধার মৃতদেহ । বেহালা পর্ণশ্রী এলাকার এক ইঞ্জিনিয়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য । ঘটনায় রবিবার এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

অভিযোগ উঠেছে,পেশায় ইঞ্জিনিয়ার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বেহালার পুকুর থেকে । শনিবার গভীর রাতে মৃতদেহটি পুকুরের জলে ভেসে ওঠে । এরপরেই স্থানীয় ক্লাবের সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । রবিবার এলাকা পরিদর্শন করে পুলিশ । খুন নাকি আত্মহত্যা তদন্তে শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, মৃত ওই ব্যক্তি কয়েকবছর আগে স্ত্রীকে হারান । এমনকি তার ব্যবসাতেও খানিকটা মন্দা চলছিল । আর্থিক সমস্যা দেখা দেয় শোধ করতে পারছিলেন না । কয়েকদিন আগে তিনি নিজের হাত কেটে আত্মহত্যা করতে চাইলেও প্রতিবেশীদের তৎপরতায় বেঁচে যান । তবে, এবার আর শেষ রক্ষা হয় না ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top