News Flash

  • Home
  • দিনের খবর
  • Malbazar fire : মালবাজারে অগ্নিকাণ্ড, পুড়ল টোটো-স্কুটি
Image

Malbazar fire : মালবাজারে অগ্নিকাণ্ড, পুড়ল টোটো-স্কুটি

মালবাজার, ১৯ জুন (হি.স.): সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির মালবাজারে । রবিবার মাল শহরের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে।অগ্নিকাণ্ডের পুড়ে গেছে একটি টোটো ও একটি স্কুটি।

জানা গেছে, রবিবার সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জলপাইগুড়ির মালবাজারে মাল শহরের স্থানীয় বাসিন্দা প্রবীর কৃষ্ণ সাহার বাড়িতে । এদিন সকালে আগুন দেখে প্রথমে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। আগুনে একটি টোটো ও একটি স্কুটি পুড়ে যায়। এছাড়াও আগুনে ঘরের বেশ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল।

Releated Posts

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top