News Flash

  • Home
  • প্রধান খবর
  • Abhishek : মমতা নয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক
Image

Abhishek : মমতা নয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক

কলকাতা, ১৯ জুন (হি.স.): তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের দ্বিতীয় বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক উপনির্বাচনের প্রচারে ত্রিপুরা যাবেন। সেখানে প্রচার শেষ করেই তিনি দিল্লি রওনা দেবেন।

গত ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের যে বৈঠক ডেকেছিলেন, তাতেই মোটামুটি প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে বিরোধী দলগুলি। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে একজোট হয়েই প্রার্থী দেবে বিরোধী শিবির। এমন একজনকে প্রার্থী করা হবে যিনি দেশের সংবিধানের আদর্শকে রক্ষা করবেন। প্রার্থী কাকে করা হতে পারে তা নিয়েও প্রাথমিক পর্যায়ের আলোচনা ১৫ জুনের বৈঠকে হয়েছে। তাছাড়া প্রার্থী নির্বাচন নিয়ে ওই বৈঠকের পরেও নিজেদের মধ্যে আলোচনা করছেন বিরোধী শিবিরের প্রথম সারির নেতারা। এই অবস্থায় মঙ্গলবারের সংসদের অ্যানেক্স হলে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে শরদ পওয়ারের ডাকা বিরোধী দলগুলির ওই বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত থাকতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে যোগ দেবেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সূত্রে খবর, তারা কোনও নাম প্রস্তাব করবেন না।

বিরোধীদের প্রথম বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহাত্মা গান্ধীর পৌত্র তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং শরদ পাওয়ারের নাম নিয়ে আলোচনা হয়েছিল। শরদ ও ফারুক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান না। ১৫ জুনের বৈঠকে শরদ পাওয়ার জানান, তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে রাজি নন। যতদিন বাঁচবেন, ততদিন মানুষের সেবা করে যাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তাবড় বিরোধী নেতারা অনেক অনুরোধ করেও পাওয়ারকে রাজি করাতে পারেননি। তৃণমূল নেত্রী এর পর জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা কিংবা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন। ফারুখের ছেলে ওমর আবদুল্লা জানিয়েছিলেন, শ্রীনগরে ফিরে গিয়ে ফারুকের সঙ্গে কথা বলে কী হল তা জানাবেন। পরে ফারুখ আবদুল্লা বিবৃতি দিয়ে জানিয়ে দেন, তিনি ভোটে লড়তে আগ্রহী নন।

১৫ জুনের বৈঠকের ফাঁকেই মমতা কথা বলেন গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গেও। এর আগে বিরোধীদের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়ে হেরে যান তিনি। এর পরেও হার প্রায় নিশ্চিত জেনেও তিনি ফের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চাইবেন না বলেই মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে সর্বসম্মত প্রার্থী খুঁজে বার করাটা বিরোধীদের পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছে। আপাতত বিরোধীদের দ্বিতীয় বৈঠকের দিকের নজর রাজনৈতিক মহলের।

Releated Posts

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top